শালিক

বানী পাল (কলকাতা)

দিগন্তের শেষে একঝাঁক শালিকের ঘর
আলপথে দেখা এক শাবকের প্রথম সূর্যোদয়,
সদ্য প্রস্ফুটিত দুটি ডানায় রক্তাভ সকাল
প্রকৃতির কোলে উড়তে চাওয়ার বড় ঝোঁক।

নরম বাতাসের চুম্বন মুক্তির স্বাদ মেটায়
বিকেলের ধুলোঝড়ে আরো মজবুত হতে শেখে,
এক পা দু’পা করে হেঁটে চলে চৌকাঠ বরাবর
পাখিটা তখনও তুফানের দাপট দেখেনি।

গুল্মের উপর থেকে ঘাসফুল দেখেছে
দেখেছে পাতার উপর নরম শিশিরের আদর।
সে ভেবেছিলো জীবন বড় সরল অধ্যায়,
হয়তো এভাবেই ছুঁয়ে যাবে আগামীর আকাশ ।

উড়তে উড়তে যখন সে প্রাপ্ত বয়স্ক
একদিন হঠাৎ সাইক্লোনের সাথে তার পরিচয়।
সময়ের আঘাত, ঝড়ের দাপট বুঝিয়ে দিলো
জীবন অতটাও সহজ নয়…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *