শিকড়হীন বৃক্ষ

রীতিশা পাল (বনগাঁ, উত্তর চব্বিশ পরগণা)

কলম ধরেছি কেবল বেঁচে থাকার জন্য,
ভালোবাসার সত্ত্বার রক্তক্ষরণ আমার সাদা পাতা
রক্তাক্ত করে দেয় বারে বারে,
পায়ের তলার জমি বসুন্ধরার কাছে আশ্রয় খোঁজে,
আমি তখন শিকড়হীন বৃক্ষের মত জরাজীর্ণ।

যাকে ভালোবেসে এসেছি সেই মধ্যযুগ থেকে,
হায়!! তার নিদারুণ অবহেলা বহুবার টের পেয়েছি,
তবুও কাতর স্বরে চিৎকার করতে পারিনা,
প্রত্যাশার পিছে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ি,
আমি আজ বড় ক্লান্ত,

প্রেমের প্রাপ্তি আশা করি না এই জীবনে,
নিজেকে হারিয়ে ফেলেছি কবেই তোমার মাঝে,
আমার উষ্ণ আলিঙ্গনে বেঁধেছি বাহুডোরে,
নিরন্তন চোঁখ দুটি প্রেমের ক্লান্তিতে বিভোর,
কতো স্বপ্ন এঁকেছিলাম দিবা নিশির প্রহরে,

আশার দীপশিখা জ্বেলে রেখেছিলাম হৃদয়ের অনলে,
এঁকেছিলাম তোমার মনের ঘরে স্বপ্নের আলপনা,
সেই প্রাপ্য আমি পাইনি যা চেয়েছিল অভিলাষী মন,
প্রত্যাশায় মুখরিত হৃদয় আজ বেদনার মাধুরী ছুঁয়েছে,

কালবৈশাখীর দমকা হাওয়ায় ও কালো মেঘে ছেয়ে গেছে মনের আকাশ,
পরাজয়ের লেলিহান শিখা তপ্ত করেছে হৃদয়ের মরুভূমি,
আর কত রিক্ত হবো জীবনের এই প্রতারণায় !!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *