শিবরাত্রি উপলক্ষে আমতার কুমুদেস্বর শিব মন্দিরে বহু ভক্তের সমাগম

রিমা ঘোষ: আমতা:- হাওড়া জেলার আমতার কুমুদেস্বর শিব মন্দিরে শিবরাত্রিতে পুজো দিতে বহুভক্তের সমাগম হয়। বহু দূরদূরান্ত থেকে ভক্তরা আসে পূজো দিতে। ভোর বেলা থেকে বহু ভক্ত বাঁকে করে পায়ে হেটে উলুবেড়িয়ার গঙ্গানদী থেকে জল এনে সেই জল শিবের মাথায ঢালে,,তাদেরজল ঢালা শেষ হলে তারপর সাধারণ সব ভক্তরা বাবা শিবের মাথায় জল ঢালা, পূজো দেওয়া শুরু করে।

রাতভর ভক্তের সমাগম লেগে থাকে মন্দিরে, চলে পূজা অর্চনা। আট থেকে আশি মহিলা সহ পুরুষদের বিশাল লম্বা লাইন ঠেলে শিবের মাথায জল ঢালার রীতি চলে আসছে বহু প্রাচীন কাল থেকে। কুমুদেস্বর শিব মন্দির বহু প্রাচীন, কথিত আছে পাতাল ভেদ করে উঠে আসে এই শিবলিঙ্গ, জাগ্রত এই শিবের কাছে ভক্তরা যে যা মনস্কামনা জানায়, বাবাশিব সেই সকল মনস্কামনা পূর্ণ করেন।

সারাদিন উপাষ করে দেবাদিদেব মহাদেবের কাছে পরিবার,সন্তানদের মঙ্গল কামনা করেন। যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়।

কথিত আছে আজকের দিনেই শিব আর পার্বতীর বিবাহ হয়েছে।এই দিনে পূজো করলে সাথে বাবা ভোলানাথের কাছে কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হয়। সন্তান পরিবারের মঙ্গল কামনার জন্য অনেকেই চার প্রহরে চারবার পূজো করেন,রাত জেগে শিবরাত্রি ব্রত পালন করে । এই জন্যই দিনটি শিবরাত্রি হিসাবে পালিত হয়।ভক্তরা প্রার্থনা করেন যেন সব বাধা অতিক্রম করে মঙ্গলময় পথের অভিযাত্রী হতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *