শিল্পাঞ্চলে পালিত হল বিশ্ব মাদক বিরোধী দিবস

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- আজ ৩১ শে মে বিশ্ব মাদক বিরোধী দিবস, বা ওয়ার্ল্ড নো টোবাকো ডে। সারা বিশ্বের সাথে সাথে শিল্পাঞ্চলেও পালিত হলো বিশ্ব মাদক বিরোধী দিবস।
মাদক বিক্রির নিষেধাজ্ঞা ও সেবনের প্রতি নানান নিষেধাজ্ঞা কড়া ভাবে থাকলেও সে সকল নিয়ম-নীতি মানছে না কেউ। এই সকল বিষয়কেই মাথায় রেখে এবার মানুষের সেবা যত্ন করে চলা চিকিৎসকেরা এবার শুধুমাত্র নিজেদের চিকিৎসা কেন্দ্রে সাধারণ মানুষকে পরামর্শ না দিয়ে তারা এবার সাধারণ মানুষের মাঝে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংস্থার মাধ্যমে রানিগঞ্জ শাখার পক্ষ থেকে রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু লাগোয়া এলাকায় এই দিনটি মাদকবিরোধী দিবস পালনের অভিনব উদ্যোগ। এদিন রানীগঞ্জের অসংখ্য পুরুষ ও মহিলা চিকিৎসকেরা এই দিনটিকে মানুষের মাঝে তুলে ধরে কেন তামাকজাত পদার্থ আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই বিষয়গুলি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।বিভিন্ন ব্যানার ফেস্টুন সহযোগে চালালো প্রচার। তামাক বর্জনের কারণ ও এই তামাক ব্যবহারের প্রভাবে কিরূপ ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ, তা তারা তুলে ধরেন নিজেদের বক্তব্যে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএম এর সভাপতি ডঃ চৈতালি বাসু, ডাক্তার অরূপানন্দ পাল, ডাক্তার পিয়ালী দাসগুপ্ত, ডঃ সুবর্ণা গাঙ্গুলী, ডাক্তার এস মাঝি, ডঃ সমিরন দাশগুপ্ত সহ আরো অনেকেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *