রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-
পথ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, পথ নিয়ে যায় মানুষকে অগ্রগতির পথে, এবার চতুর্থ পর্বে মুখ্যমন্ত্রীর পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় সেই পথেরই উদ্বোধন হলো শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামে।
জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামলা অঞ্চল। বছরজুড়ে যে অঞ্চলে চলে উন্নয়নের যজ্ঞ এবার সেই উন্নয়ন যজ্ঞে ব্লক প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আরো এক দফাই ঢালা হলো ঘি।
এদিন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্ৰামে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হরে রাম সিং, জামুরিয়া ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা এবং শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল সহ স্থানীয় মানুষজনের উপস্থিতিতে ১৬০০ মিটার দৈর্ঘ্য এবং ৩.৭৫ মিটার প্রস্থ যুক্ত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হলো। এলাকায় নতুন উন্নয়নমূলক কাজের ছবি দেখতে পেয়ে খুশির আমেজ স্থানীয় মহলে।
রাস্তার উদ্বোধন প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল জানাই, দীর্ঘদিন ধরে এই রাস্তা জড়াজীর্ণ অবস্থায় ছিল, সামান্য বৃষ্টিতেই রাস্তা পারাপারের অযোগ্য হয়ে উঠতো এলাকাবাসীর। তাই দীর্ঘদিন ধরে এই রাস্তা নির্মাণের জন্য জনসাধারণের একটি দাবিদাওয়া ছিল এবং আমরা পঞ্চায়েতগতভাবে তাদের দাবি-দাওয়া কে উচ্চ মহলে পাঠিয়েছি , তারপরই এই রাস্তা নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সোমবার সেই রাস্তারই কাজের শুভ শিলান্যাস হল বিধায়ক, ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের হাতধরে। তিনি জানান , প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হতে চলেছে ১৬০০ মিটার দৈর্ঘ্য যুক্ত এই রাস্তা। এই রাস্তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ থাকবো । এছাড়াও পঞ্চায়েত প্রধান জানান শুধু খোট্টাডিহি গ্রামের রাস্তা নয় , ইতিমধ্যে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যে আটটি গ্রাম রয়েছে সমস্ত গ্রামগুলিতেও এখন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ চলছে।