সভ্য সমাজে ভয়ংকর রোমহর্ষক ভিডিও ভাইরাল,ঘিরে ধরে পেটানো হচ্ছে যুবক কে,শোরগোল শিল্পাঞ্চলে,প্রশ্ন উঠেছে,কিসের শাস্তি এমন হতে পারে ?

কৌশিক মুখার্জী: কুলটি:-

এক ভিডিও ভাইরাল। আসানসোলের কুলটির মাজদিয়া পার্ক এলাকার বর্বরোচিত ভিডিও ভাইরাল এ শোরগোল গোটা এলাকায়। ভাইরাল ভিডিও তে প্রমাণিত।এক যুবক কে পিলারে বেঁধে ব্যাপক পেটাচ্ছে বেশ কিছু যুবক। লাঠি, বাঁশ দিয়ে পেটানো হচ্ছে তাকে। মারা হচ্ছে চড় ও। যুবক কে বেঁধে রাখা হয়েছে এক পিলারে।
আহত যুবকের দাবি।গত 27মে সে যখন দুর্গাপুর থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল তখন আসানসোলের কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া এলাকায় তার পথ আটকায় কয়েকজন যুবক।জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে আসে উক্ত এলাকার মাজদিয়া পার্ক এলাকায়। সেখানেই ব্যাপক মার মারা হয় তাকে। সেই সি সি টিভি ফুটেজ ভাইরাল হয় সমাজ মাধ্যমে। নিগৃহীত রোহিত পাণ্ডের অভিযোগ উক্ত এলাকার কাউন্সিলর তার অনুগামী পাঠিয়ে এমন কাজ করেছে।যদিও অভিযোগ পত্রে স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর নাম উল্লেখ করেনি।তিনি আরো জানান সেই মুহূর্তে প্রশাসন না এলে আরো বড় ঘটনা ঘটতে পারত।সেই মুহূর্তে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও দীর্ঘদিন ধরে অভিযোগ না নেবার কথাও বলেন প্রশাসনের বিরুদ্ধে। গত 14 ই জুন আসানসোলের কুলটি থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীত রোহিত পাণ্ডে। যদিও পুলিশ সূত্রের খবর অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে।অপর দিকে আসানসোলের কুলটির 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাদিম আকতার এই অভিযোগ অস্বীকার করেন।এবং এই মুহূর্তে কোনো মন্তব্য করতেও রাজি হন নি।
যদিও বিজেপি নেতা কেশব পোদ্দার দায় ঠেলেছেন শাসক দলের বিরুদ্ধে। তার দাবি এটাই শাসক দলের কালচার? ঘটনা নিন্দনীয়।প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।
তবে সভ্য সমাজে রাতের অন্ধকারে এ হেন বর্বরোচিত দৃশ্য হাড় কাঁপিয়েছে শিল্পঞ্চলবাসীর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *