বাউজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- প্রতি বছরই গঙ্গা সাগর মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। লক্ষ লক্ষ পূর্নাথি পূর্ণ স্নান করেন , সাধু, সন্ত, নাগা সন্ন্যাসী, সারা রাজ্যের মানুষ, দেশ বিদেশের ভক্তবৃন্দের সমাগমে সাড়ম্বরে সাগর মেলা অনুষ্ঠিত হয়। এবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন জায়গার পাশাপাশি ডায়মন্ড হারবার স্টেশন জনবহুল এলাকায় বিভিন্ন জায়গায় পথে পথে বাউল গানে সচেতন করতে দেখা গেলো ডক্টর স্বপন দত্ত বাউল কে। রাষ্ট্রপতির পুরস্কার দেওয়া একতারা কোল ডুগী বাজিয়ে একতারার সুরে গঙ্গাসাগরের জল দূষণ ও পরিবেশ দূষণ মুক্ত করতে ,এবং মাদক তামাক জাত দ্রব্য নেশা মুক্ত হয়ে শান্তি সম্প্রীতিময় সাগর মেলার জন্য আগাম সচেতনতার বার্তা দিতে ,নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজ সচেতনের শিল্পী ডঃ স্বপন দত্ত বাউকে। গানে গানে বলছেন গঙ্গা সাগর মেলায় জলে কেউ প্লাস্টিক পলিথিন পলিব্যাগ, থার্মকলের থালা ,পাত্র, প্লেট, কাপ পূজার অব্যবহিত ডালি ফুল সামগ্রী কেউ জলে ফেলে জল দূষণ করবেন না । আরো বলেন এই জল দূষণের ফলে সমুদ্রের জলে বহু জলজ জীব, সামুদ্রিক মাছ , জন্তু, জলজ উদ্ভিদের ক্ষতি হয়। বক্তব্যে বলেন সাগর প্রাঙ্গণে পলিথিন ,নানা অপব্যবহৃত নোংরা আবর্জনা, মদের বোতল, সিগারেট বিড়ি প্যাকেট ফেলে ও আগুনে জ্বালিয়ে পরিবেশ দূষণ এবং বায়ু দূষণ কেউ করবেন না এছাড়া বলেন গঙ্গা সাগর মেলায় মাদক তামাক জাত দ্রব্য মদ,গাঁজা, হেরোয়িন, ফুটুস তামাক বর্জন করে নেশা মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। শান্তি সম্প্রীতিময় মেলার ডাক মানুষের মন জয় করছে। সুদূর পূর্ব বর্ধমান থেকে ডায়মন্ড হারবারে ছুটে এসে গঙ্গা সাগরের উদ্যেশ্যে জল দূষণ পরিবেশ দূষণ মুক্ত মেলার বার্তা, প্লাস্টিক পলিথিন পলি ব্যাগ থারর্মকল বর্জন, মাদক তামাক নেশা মুক্ত মেলার ডাক ও শান্তি সম্প্রীতিময় মেলার জন্য সচেতনতার বাউল গানের বার্তায় দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ মুগ্ধ হয়ে বাউল শিল্পীর প্রশংসা করে।
Posted inজেলার আপডেট