সাগরের কমলপুরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরিবারের নেমে এসেছে শোকের ছায়া

 রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:- 

পরিবার সূত্রে জানা গেছে গত কয়েক মাস আগে কমলপুরের দু’নম্বর কলোনীর বাসিন্দা শক্তিপদ দাস বয়স আনুমানিক ৪৫ বছর। তামিলনাড়ুর তে ইট ভাটার কাজে গিয়েছিল গতকাল হঠাৎই খবর আসে শক্তিপদ দাস আর নেই। খবর পাওয়া মাত্রই পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়ে। ইঁট ভাটায় কাজ করার সময় মিক্সচার মেশিনের মধ্যে ঢুকে যায় শক্তিপদ দাস পাশাপাশি কর্মরত শ্রমিকরা ছুটে গেলেও তাকে রক্ষা করা সম্ভব হয়নি। পরে ওখানকার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যায়। দেহ বাড়িতে আনার জন্য অনেকগুলো অর্থের প্রয়োজন সেই অর্থ পরিবারের কাছে নেই তাই বাড়িতে কিভাবে তার দেহ আসবে সে চিন্তায়ও রয়েছেন আত্মীয়স্বজনেরা।এলাকাবাসীরা জানান এলাকায় কাজ না থাকায় ভিন রাজ্যে পেটের দায়ে কাজে যেতেন তিনি, পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল শক্তিপদ দাস। তার এই অকাল প্রয়াণে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *