সাতদফা দাবিকে সামনে রেখে কংগ্রেসের বিদ্যুৎ দপ্তর ঘেরাও

কৌশিক মুখার্জী: কুলটি:-

সাতদফা দাবিকে সামনে রেখে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বরাকর বিদ্যুৎ দপ্তর ঘেরাও ও স্টেশন ম্যানেজারের হাতে ডেপুটেশন প্রদান কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।মঙ্গলবার বরাকর I.N.T.U.C কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বরাকর বিদ্যুৎ দপ্তরে আসেন কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।এ ছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ অন্যান্যরা।মূলত সাত দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি।বিদ্যুতের ভালো পরিষেবা কুলটি এলাকায় করতে হবে ,বিদ্যুতের বিল বৃদ্ধি পেয়েছে সেটা কম করার, তিনমাস অন্তর বিদ্যুতের বিল কে প্রতিমাসে করতে হবে সহ মোট সাতদফা দাবি কে সামনে রেখে এই কর্মসূচি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *