সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ অগ্নিকাণ্ড সাইকেল দোকানে

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:-  শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকায় সিলিন্ডার ব্লাস্ট করে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।আগুনের লেলিহান শিখায় বন্ধ হয়ে যায় দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল। ঘটনায় বেআইনিভাবে গ্যাস রিফলিং করার অভিযোগ ওঠে। ভষ্মিভূত হয় পাশের গোলদারি দোকানও। কুন্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢাকে পাশের সুস্বাস্থ্য কেন্দ্রও। আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্র ছাড়েন চিকিৎসক থেকে রোগীরা।পুড়ে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও।

আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এলাকা।ঘটনাস্থলে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *