সুন্দরবনের ভঙ্গুর নদীর বাঁধে ম্যানগ্রোভ কাঁকড়া প্রজাতি চারা রোপন

কুতুব উদ্দিন মোল্লা, বাসন্তী:-

ভয়ানক ভূমিজের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলেন গ্রামের মহিলারা।সুন্দরবনের নদীর ধারে বাস। চিন্তা বারো মাস ।সেই প্রসঙ্গকে মাথায় রেখে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামের মহিলারা এগিয়ে এলো। একের পর এক বিপর্যস্ত ঘূর্ণিঝড় তাদের উপর নেমে। তার ফলে আশ্রয় হীন হয়ে পড়েছিল সুন্দরবনের বাসিন্দারা। কেবল তাদেরকে একমাত্র পাশে দাঁড়িয়ে ছিল।এই সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ। এই ম্যানগ্রোভ না থাকলে বড় ক্ষতি আরো হয়ে যেত। সমস্ত কিছু বড় বড় ঘূর্ণিঝড় মোকাবিলা করে দাঁড়িয়ে আছে আজও সুন্দরবনের বুক চিরে গাছ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ম্যানগ্রোভ কে ধ্বংস করা যাবে না। পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে। আজও তার বিফলে যায়নি। তেমনি শুক্রবার বাসন্তী ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙা মৌজায় ত্রিদিব নগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায়।জিরো গ্রাউন্ডে জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রর উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপনে স্বনির্ভর দলের মহিলারা। উল্লেখ্য আয়লা,আমফান, বুলবুল,রেমাল সহ একাধিক বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছলে পড়েছিল সুন্দরবনের বুকে। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। তার ফলে ক্ষতি মুখে হতে হয়েছে সুন্দরবনের অসহায় কৃষকদের। সেই কথা মাথায় রেখে।এদিন সুন্দরবনের ভঙ্গুর নদী বাঁধে কয়েক হাজার ম্যানগ্রোভের চারা রোপন করলেন স্বনির্ভর দলের মায়েরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *