ঝর্ণা সরদার (দিল্লি)

স্বপ্নে দেখা বাঁশ বাঁধানো ঘাট
প্রিয় তুমি বসে আছো চেয়ে
কোমর জলে দাঁড়িয়ে তখন আমি
পাশ দিয়ে যাচ্ছিল এক নেয়ে ।
কি অপূর্ব হাসিমাখা সেই মুখ
পলক যেন পড়ছিল না তোমার
জল ছিটিয়ে দিলাম তোমার চোখে
ছিলে যেন শুধুই যে আমার।
আবার একদিন স্কুল ফেরার পথ
দুপাশে যেন সবুজ গাছের সারি
পাশে পাশে হাঁটছিলেএই তুমি
পৌঁছে দিয়ে গেলে আমায় বাড়ি।
এমন আরো স্বপ্নেরা ভিড় করে
ক্লান্ত হয়ে যখন দুচোখ বুজি
ভাঙলে ঘুম চির পাগলীনির মত
তোমায় তখন ভীষণ রকম খুঁজি ।
ঘুম আসেনা স্বপ্নেরা সব ফেরে
একা ক’রে বাস্তবের দরজায়
তখন স্কুল অফিসের ভাত রাধি
তুমি ও তখন অন্য বিছানায় ।