হাওড়া জেলায় হিট “এস আই আর” মিষ্টি

সুলেখা চক্রবর্তী ,হাওড়া:- এখন সারা রাজ্য জুড়ে একটাই আলোচনা এস আই আর।কার ভোটার কার্ড ,কত ভোটার কার্ড বাতিল হবে কিংবা কত ভোটার যুক্ত হবে ,কাদের ক্ষেত্রে কি হবে -এই আলোচনা রাস্তা ঘাটে,চায়ের দোকানে,পাড়ার মোড়ে -সর্বত্র এই নিয়ে আলোচনা চলছে।এমনকি বাদ যায় নি মিষ্টির দোকান ও।এই আবহেই “এস আই আর “মিষ্টি তৈরী করে হৈ চৈ ফেলে দিয়েছে হাওড়ার রানীহাটির একটি মিষ্টির দোকান। জানা গিয়েছে সন্দেশের উপর নক্সা করে তার উপর ক্রীম দিয়ে এস আই আর লেখা হয়েছে এই মিষ্টিতে।দাম করা হয়েছে প্রতি পিস কুড়ি টাকা। শনিবার  এই দোকানে মিষ্টি কিনতে আসা খরিদ্দাররা “এস আই আর “মিষ্টি দেখে অবাক হয়ে গিয়েছে।কিনে নিয়েছে নতুন ডিজাইনের এই মিষ্টি। কিন্তু কেন এস আই আর মিষ্টি?এর উত্তরে দোকানের মালিক দেবাশীষ পালুই জানিয়েছেন,”এস আই আর চলছে।একজন বৈধ ভোটার তাতে বাদ না পড়ে তা সমাজের সব পক্ষের দেখা উচিত।”তাই এই বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।তবে রানিহাটি মোড়ে এই আদলের  মিষ্টি ইতিমধ্যেই দেদার হিট একথা বলাই যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *