হুগলীর ভদ্রেশ্বরের ঝংকার চিলড্রেন্স অ্যাকাডেমির অভিনব চল্লিসতম বর্ষপূর্তি পালন

কৌশিক ঘোষ,হুগলী:– আজ সকাল থেকে দুপুর পর্যন্ত হুগলীর ভদ্রেশ্বরের ঝংকার চিলড্রেন্স অ্যাকাডেমির অভিনব ৪০ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত হলো। সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। স্কুলের বর্তমান প্রাক্তণ ছাত্রছাত্রী অবিভাবকরা এই পদযাত্রায় সামিল ছিলেন। ভদ্রেশ্বর চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, পৌরপিতা হরিশংকর বোস, ঝংকার চিলড্রেন্স অ্যাকাডেমির প্রধান শিক্ষিকা মানসী দাস,প্রধান শিক্ষক সুব্রত দাস আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝংকার স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের অর্থ দিয়ে পার্শ্ববর্তী অন্যান্য স্কুলের দুইশতাধিক শিশুদের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেন। ঝংকার স্কুলের ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া হস্তশিল্প ও এক অঙ্কণ প্রদর্শনী ও অনুষ্ঠিত হলো। খুদে চিত্রশিল্পী সৃজন পোদ্দারের বিশেষ অঙ্কণ প্রদর্শণ সকলকে মুগ্ধ করে। চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র এই ঝংকার স্কুলের উত্তোরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন ও সকল রকম সহযোগিতার কথাও জানান। স্কুলের প্রধান শিক্ষিকা মানসী দাস সকলকে অভিনন্দন ও ধন্যবাদঞ্জাপন করেন। প্রধান শিক্ষক সুব্রত দাস অতীত দিনের স্মৃতিচারনার বিষয়টি তুলে ধরেন। স্কুলের প্রাক্তণ ছাত্র আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার ও স্কুলের অতীত থেকে বর্তমান সময়ের বিবর্তন ও সাফল্যের কথা জানান। সংগীত পরিবেশন, বক্তব্যপেশ,সংবর্দ্ধনা ঞ্জাপনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *