হৃদয় ছোঁয়া দৃষ্টি

অনুশ্রী দত্ত (পশ্চিম মেদিনীপুর)

ভালো লাগার দৃষ্টি যখন যত্ন নিবিড় হয়,
তখন প্রিয় মানুষটা হয়ে ওঠে
পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ।
কারণ, যত্ন ছাড়া দৃষ্টিতে
একরাশ মুগ্ধতা থাকে না।
আর যে দৃষ্টি কেবল চোখেই নয়!
হৃদয়ে পৌঁছে যায়,
সেখানেই মানুষের মনে
তৃপ্তির স্বাদ জাগে।
বাহ্যিক রূপ নয়,
সুন্দর মন মানুষকে ভেতর থেকে
এক অনন্য রূপ ও মনুষ্যত্বের সাজ দেয়।
যা সবার মধ্যে
খুঁজে পাওয়া যায় না।
অপলক দৃষ্টিতে চেয়ে থাকা মানুষটি,
যেন এক নীরব অনুভবের
বার্তা দিয়ে যায়,
যা ভাষার থেকেও অনেক বেশি গভীর।
যা কেবল অন্তর দিয়ে অনুভব করতে হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *