‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম পেতে হয়রানি: মহিলাদের বিক্ষোভ

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম পেতে হয়রানি: মহিলাদের বিক্ষোভ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

           বুধবার ভোররাত থেকে কুলটি বোরো অফিসে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম নিতে এসে চরম হয়রানির শিকার হলেন আসানসোল পৌরনিগমের কুলটি এলাকার মহিলারা। হঠাৎ ফর্ম দেওয়া বন্ধ করে দেওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর তাদের জানানো হয় এখন থেকে শুধুমাত্র অনলাইনেই মিলবে এই ফর্ম।  লাইনে দাঁড়ানো এক মহিলার আক্ষেপ, “গতকাল সারাদিন অপেক্ষা করেও ফর্ম পাইনি, আজও একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো।”

       বিজেপি নেতা টিঙ্কু বর্মা জানান, মন্ত্রী অজয় পোদ্দারের নির্দেশে আজ থেকে অনলাইনে ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু হয়েছে। তাই অফলাইন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিজেপি কর্মীরা সেখানে ফর্ম ফিলাপে সাহায্য করছেন বলে তিনি দাবি করেন। তবে ডিজিটাল ব্যবস্থার অজুহাতে প্রশাসনের এই হঠাৎ সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে তীব্র বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *