রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-
৩৯ বছর ধরে দুর্গাপুজোয় বিশেষ চমক দিয়ে আসছে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ইন্দ্রাজি স্পোটিং ক্লাবের দুর্গাপুজো, এবছর এই ক্লাবের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার মানুষকে চমক দেবার উদ্দেশ্য নিয়ে অমৃতসরের স্বর্ণমন্দির তাদের দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে এই দুর্গাপুজো শহর তথা জেলার বুকে বিশেষ সারা ফেলবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা, থারমোকল কেটে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে যা দেখবার জন্য ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন ৮ থেকে ৮০ সকলেই।