নব পত্রিকা বা কলা বৌ স্নান আসানসোলের বিভিন্ন পুকুর ও নদী ঘাটে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

দেবী দুর্গা কৈলাশ থেকে মর্ত্যে আসছেন। মা আসছেন তাই এই বঙ্গে তাঁকে সপরিবারে আমন্ত্রণ, অভ্যর্থনা আর পূজার আয়োজনের জন্য চারদিকে ব্যস্ততা আর সাজো সাজো রূপে সেজে উঠছে আমাদের এই বাংলা। বছরের এই শারোৎসব বাঙালিদের কাছে এক মহোৎসব। প্রত্যেক বাঙালির মন, এখন মায়ের আগমনের আনন্দে ভরপুর।বৃহস্পতিবার সপ্তমী। আর এই সপ্তমীর দিন ভোরবেলা নিয়ম মেনে যথাযোগ্য মর্যাদায় শোভাযাত্রা সহকারে মাকে দোলায় করে ঢাক বাজিয়ে মায়ের জয়ধ্বনি করতে করতে মাকে নিয়ে আসা হয় আসানসোল গ্রামের আঘুড়ি পাড়া সহ শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দিরে। মহাসপ্তমীর দিন মা’কে রামসায়ের পুকুর থেকে মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং দশমী পর্যন্ত তিনি পুজো পান। মহাসপ্তমীর দিন নবপত্রিকার বা কলা বৌ স্নান আসানসোলের বিভিন্ন পুকুর ও নদী ঘাটে করা হয়ে থাকে।আজকে ভৌররাত্রে পুজো কমিটি ভক্তরা নবপত্রিকা বা কলা বৌ স্নান করিয়ে মন্দির বা পুজো মণ্ডপে নিয়ে আসা হয়।নব পত্রিকার স্নান ও প্রাণ প্রতিষ্ঠাই সপ্তমী পুজোর মুখ্য আচার।
মায়ের সাথে থাকেন অগণিত ভক্তবৃন্দ।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )