ববি সরকার (কলকাতা)

হাসলে বলো হাসাতে পারি,
রাগাতে লাগে বেশ।
রাগিয়ে তোমায় লুকিয়ে পড়ি,
লুকালে, বাড়ে ক্লেশ।
আড়ালে থেকে নজরদারি
দৃষ্টি কাড়ো কার?
কোন সে মানুষ জড়িয়ে নিলো
আবহ তোমার !
এই বুঝি সব হারিয়ে গেল
মুহূর্তরা ওই,
জল থৈ থৈ চোখের পাতায়
ভাসছে তোমার সই।
আবেগগুলো ভীষণ দামি
আগলে রাখি তাই।
এক জীবনে এইতো অনেক
আর কিইবা চাই।।
