কালো মেয়ে তুই যে সুকন্যা

চায়না মন্ডল (কলকাতা)

ও মেয়ে তুই কালো
কালো লাগেনা কারও ভালো,
দাদু ঠাকুমা কথায় কথায় বলতো
জন্মেছিস কালো হয়ে
বিয়ে দেবো তোর কেমন করে।
বাড়ির সকলে নিতোনা তোকে কোলে
তোকে রাখতো দূরে ফেলে,
পাড়া-প্রতিবেশিরাও বাসতো না তোকে ভালো
তুইযে ছিলি কয়লার মত কালো।
তুই বড় হয়ে ভালোবাসলি সকলকে
পড়াশোনা করে তুই এখন মস্ত বড় অফিসার,
নেই তোর কোন অহংকার
সকলের সঙ্গে মিলে মিশে তুই একাকার।
সংসারের কাজও তুই করিস খুব সুন্দর করে
বাইরেও তুই খাটিস মন দিয়ে,
ও কালোমেয়ে তোর অফিসে
তাই তো অনেক সুনাম
নেই কোথাও তোর কোন দুর্নাম।
তোকে এখন সবাই দেখে বলে
কালো মেয়েটাকে সবাই করতো ঘৃণা
সেই কালো মেয়েটা বুঝিয়ে দিল সে আজ সুকন্যা,
বুঝিয়ে দিল সে,কালো জগতের আলো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *