প্রধানমন্ত্রীর সফল ১২ বছর পূর্তি ও সুস্বাস্থ্য কামনায় কামাখ্যা মন্দিরে বিশেষ প্রার্থনা

প্রধানমন্ত্রীর সফল ১২ বছর পূর্তি ও সুস্বাস্থ্য কামনায় কামাখ্যা মন্দিরে বিশেষ প্রার্থনা

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

      ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মজীবনের ১২ বছর পূর্তি এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গুয়াহাটির পবিত্র কামাখ্যা মন্দিরে বিশেষ অর্ঘ্য নিবেদন করা হলো। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে তার এক যুগপূর্তির এই ঐতিহাসিক মাইলফলকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

     ​এদিন মন্দিরে বিশেষ প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং দেশ গঠনে তার অসামান্য অবদানের প্রশংসা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ বছরে প্রধানমন্ত্রী মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের পরিকাঠামো থেকে শুরু করে সাধারণ মানুষের কল্যাণ—প্রতিটি ক্ষেত্রেই তাঁর অবদান অনস্বীকার্য।

     মা কামাখ্যার চরণে প্রার্থনা করা হয়, যাতে তিনি আগামী দিনেও একই নিষ্ঠা, অটুট সাহস ও সংকল্প নিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে পারেন। উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার পথে তিনি যেন সদা সচল থাকেন, সেই কামনাই এদিন ব্যক্ত করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *