প্রাকৃতিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুলটিতে রাজ্যস্তরের কর্মশালা

প্রাকৃতিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুলটিতে রাজ্যস্তরের কর্মশালা

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     ​পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাকৃতিক চাষাবাদকে উৎসাহিত করতে রবিবার কুলটি বিধানসভা এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাজ্যব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কুলটি কলেজ সংলগ্ন একটি ম্যারেজ হলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার।

    ​কর্মশালায় কুলটি ব্লকের প্রায় ২০০ জন কৃষক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সহকারী কৃষি অধিকর্তা রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, এডিএ মিলন মণ্ডল ও দেবব্রত আচার্য এবং স্থানীয় নেতৃত্ব। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের প্রাকৃতিক কৃষি পদ্ধতির বিভিন্ন দিক, পরিবেশবান্ধব চাষাবাদ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

      বিশেষজ্ঞরা কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক পরিহার করে বিষমুক্ত ফসল উৎপাদনের পরামর্শ দেন। বক্তারা জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে প্রাকৃতিক কৃষির কোনো বিকল্প নেই। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মশালা ভবিষ্যতে এলাকায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *