বিজেপি কর্মীদের মারধর ও বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান

বিজেপি কর্মীদের মারধর ও বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        বিজেপি কর্মীদের মারধর, হুমকি, বালি পাচার এবং পঞ্চায়েতের তহবিল তছরুপের অভিযোগে গ্রেপ্তার হলেন রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সিধান মন্ডল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

      ​বিজেপির আসানসোল দক্ষিণ গ্রামীণ অঞ্চলের মন্ডল সভাপতি পরিমল মাজির দাবি, সিধান মন্ডল নির্বাচনের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা ও হুমকি চালিয়েছেন। কটাক্ষ করে তিনি বলেন, “সমগ্র পশ্চিমবঙ্গে তৃণমূলের অন্যায়-অত্যাচারের জেরে বড় রাঘববোয়াল থেকে ছোট নেতা—সবাই ধরা পড়ছে। আগামীতে গ্রেপ্তারের সংখ্যা এতটাই বাড়বে যে ব্রিগেড গ্রাউন্ড ভরে যাবে।”

    ​অন্যদিকে, ধৃত উপপ্রধান সিধান মন্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে অযথা মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *