স্মৃতি সাহা (কলকাতা)

মহার্ঘ্য ভালোবাসায় নিজেকে সাজাই, নিজের মত তাকেও ভালো বাসি তাই।
মনপর মত পেয়ে, যাকে মন মেনে নেয়,মন খুলে ভালোবেসে যাই।
দিগ্বিদিক ভুলে আপন সত্তাকে সমর্পণের আকুতি
তখন আমরা মহাকাশে উদিত দুই জ্যোতি !
ভালোবাসার উচ্ছ্বাসে যখন ভাসি দুজন,
যেন নিরালায় নীড়ে কোন পাখির কূজন।
কানায় কানায় ভরে ওঠে যুবতী নদীর বুক !
তাতেই তৃপ্তি, সেইতে জীবনে সুখ।
পলকহীন লহর শরীর দোলায় উষ্ণশ্বাস,
প্রেমে অর্ঘ্য নিবেদন ,সুবাসিত ফুলদানিতে সাজানো মধুমঞ্জরির অর্ঘ্য সুবাস।
জীবনপুঁথির সূচী ঘেঁটে শুধু অন্তর পোড়ে
ঢেউ ওঠে পড়ে ওপারে নতুন হৃদয় গড়ে।
কভু কাল ঝড়ে ভাঙনের শব্দ শুনি,
কান পেতে ঢেউ পতনের সংখ্যা গুণি
বুক চিরে জ্বলন্ত উল্কার ছোটাছুটি!
দুহাত ভরে ভাবের আঁচলে জীবন লুটি।।
