মানুষের ব্যবহারের রাস্তা কারখানার গাড়ি চলাচল করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:- সাধারণ মানুষের ব্যবহারের রাস্তা কারখানার বড়োবড়ো মাল বোঝাই গাড়ি পারাপার করছে।আর সেই কারনে রাস্তা খারাপ হওয়ার পাশাপাশি এলাকায় দূষণ বেড়ে যাচ্ছে।তাই সেই রাস্তায় কারখানার কোনো গাড়ি চলাচল করতে দেওয়া যাবে না।আর এই স্লোগান তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ জনেরা।ঘটনাটি জামুড়িয়া শিল্প তালুকের শ্যামসেল মেটালিক কারখানার।বিক্ষোভকারিরা জানায় বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধাসনা গ্রাম ,সহ বেশ কিছু এলাকার মানুষ এই সরকারি রাস্তা দিয়ে শ্মশান সহ আসে পাশের গ্রাম গুলিতে আসা যাওয়া করে।এলাকার মানুষের অভিযোগ বাড়ছে দূষণ সহ রাস্তা খারাপ করছে,এলাকার বেকারদের কাজ দিচ্ছে না কোম্পানি।তাই আমরা এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *