সালানপুর ব্লকে একগুচ্ছ নতুন কাজের উদ্বোধন ও শিল্যানাস

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকে লোকসভা নির্বাচনের আগেই একগুচ্ছ নতুন কাজের উদ্বোধন এবং শিল্যানাস করা হল।এদিন প্রায় ১৯টি কাজের ফিতে কেটে,নারকেল ফাটিয়ে উদ্বোধন ও শিল্যানাস করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ সদস্যা বেবি মণ্ডল,সমাজসেবী তথা তৃণমূল নেতা ভোলা সিং সহ আরো অনেকে।এদিন ব্লকে নতুন ৬টি রাস্তা,৪টি নতুন সেড,৫টি সাব মার্শাল পাম্প,২টি কমিউনিটি হল,১টি আইসিডিএস কেন্দ্র ও ১টি হাইমার্স লাইটের উদ্বোধন এবং শিল্যানাস করা হয়।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন উন্নয়ন চলছে আর মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে।আজ সালানপুর ব্লকে একগুচ্ছ নতুন কাজের উদ্বোধন ও শিল্যানাস করা হল।আগামী দিনে যেসব কাজ বাকি রয়েছে সেগুলি করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *