এলোকুইন্ট কারখানার গলিত লোহা ছিটকে গুরুতর জখম পাঁচ শ্রমিক

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের দেন্দুয়া অঞ্চলে অবস্থিত সাকম্বরি গ্রুপের এলোকুইন্ট প্রাইভেট লিমিটেড কারখানায় দুর্ঘটনার ফলে  একজন সুপারভাইজার ও চার জন শ্রমিক জখম হয়েছেন বলে জানা যায়।আহত প্রত্যেককেই হাসপাতালে ভর্তি রয়েছে।এর মধ্যে এক শ্রমিকের অবস্থা গুরুতর বলে তার পরিবার সূত্রে জানা যায়। 
১৯শে জুন কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে কর্মরত সুপার ভাইজার ও চার জন শ্রমিকের উপরে। আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাতে, পিঠে,পায়ে গভীর ক্ষত নিয়ে আইসিইউ-তে ভর্তি রাহুল ভান্ডারী নামক এক কর্মী।আহত শ্রমিক রাহুল ভাণ্ডারীর স্ত্রী নমিতা ভান্ডারি জানান ১৯শে জুন সকালে তিনি জানতে পারেন কারখানায় দুর্ঘটনা ঘটেছে।তারজন্য তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আঘাত গুরুতর হওয়ায় আমার স্বামী রাহুল ভান্ডারিকে আই সি ইউ-তে রাখা হয়েছে।তবে জানা গেছে ঐ কারখানা কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *