জেলায় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন গৌড়বঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠান

তন্ময় মাহারা: মালদা:- জেলায় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন গৌড়বঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সাথে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক সহ  গৌড়বঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন, আয় ব্যায়ের হিসাব ইত্যাদি পেশ করা হয় এবং পরিশেষে আগামী বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে গৌড়বঙ্গ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের বিদায়ী সম্পাদক শুভ্রাংশু দাস জানান, জেলার ক্ষেত্রে তারা ইংরেজবাজার পৌরসভা থেকে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন এজন্য তিনি চেয়ারম্যান কে ধন্যবাদ জানান পাশাপাশি তাদের তৈরি হওয়া ফ্ল্যাট গুলোতে ট্রান্সফর্মার বসানো নিয়ে সমস্যার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে  চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আপনারা পৌর আইন মেনে কাজ করুন কোন অসুবিধা হবে না কিন্তু বেআইনি কোন কাজ করলে আপনাদেরকে অসুবিধায় পড়তে হবে। সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আপনাদের পেছনে দাঁড়াবে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *