চৌবাচ্চায় ডুবে মৃত্যু শিশুর

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:-

চিত্তরঞ্জন এক আধিকারিকের বাংলোর চৌবাচ্চায় ডুবে মৃত্যু হয় দেড় বছরের শিশুর।ঘটনার জেরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।জানা যায় আজ দুপুর তিনটা নাগাদ চিত্তরঞ্জন রেল কারখানার এক আধিকারিককের বাড়ির চৌবাচ্চায় পড়ে দেড় বছরের শিশু মহাদেব ধীরবের মৃত্যু হয়। জানা যায় বাংলোর আউট হাউসে উজ্জ্বল ধীবর ও তার স্ত্রী বাবলি ধীবর এবং তাদের দেড় বছরের শিশু সন্তান মহাদেব থাকতেন।উজ্জ্বল ধীবর পেশায় গাড়ি চালক এবং তার স্ত্রী বাবলি ধীবর পরিচিকার কাজ করেন।আজ দুপুরে কোনো ভাবে শিশুটি চৌবাচ্চায় পড়ে যায়। বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে চিত্তরঞ্জন কেজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।চিত্তরঞ্জন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত জন্য পাঠায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *