বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- দক্ষিন চব্বিশ পরগনা জেলার প্রাক্তন ফুটবলারদের একসঙ্গে জমজমাট আড্ডা এবং পুনর্মিলনী ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে তথা বাংলার ফুটবল সংস্কৃতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ধরনের আসরে সাধারণত বিভিন্ন সময়ের তারকা ফুটবলাররা উপস্থিত থাকেন। এই আড্ডায় উঠে আসে পুরনো দিনের স্মরণীয় ফুটবল ম্যাচ, মাঠের ভেতরের লড়াই এবং মাঠের বাইরের বন্ধুত্বের গল্প। ৭০ থেকে ৯০ দশকের বিভিন্ন মাঠ কাপানো প্রাক্তনী ফুবলার মগরাহাট থেকে আব্দুল হাই এর উদ্যোগে,এবং বিশিষ্ট সিনিয়র ফুটবলার ডায়মন্ড হারবার বাগদাহ থেকে আজিম মোল্লার তত্ত্বাবধানে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তনী ফুটবলারদের নিয়ে জমজমাট আড্ডা জমে উঠতে দেখা যায়। এছাড়াও যেসকল প্রাক্তনী ফুটবলার উপস্থিত ছিলেন তারা হলো আলী নেওয়াজ বাবলু ও মোস্তাক আহমেদ মগরাহাট,প্রদ্যুৎ মন্ডল ডায়মন্ড হারবার,আব্দুস সাত্তার সংগ্রামপুর,জহুর মোল্লা বাগদহ, সোন্টু ভান্ডারী দেউলা,ইমাংসু হালদার ও নারায়ণ ভট্টাচার্য ডায়মন্ড হারবার, আব্দুল হান্নান হতিগঞ্জ সহ আরো অনেকে। অনেক সময় প্রাক্তন ফুটবলার বড় বড় তারকাদের স্ত্রীর জন্মদিন বা বিশেষ সামাজিক অনুষ্ঠানেও ফুটবলাররা একত্রিত হন। আড্ডার মূল কেন্দ্রবিন্দু থাকে বিভিন্ন টুর্নামেন্টে একে অপরের সঙ্গে লড়াই, পুরনো দিনের ফুটবল এবং বর্তমান ফুটবল পরিস্থিতির তুলনা। এই ধরনের মিলন উৎসব পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের ফুটবলারদের মেলবন্ধন ঘটাতেও সাহায্য করবে বলে উপস্থিত সকল প্রাক্তনী ফুটবলার রা জানান তারা।

Posted inখেলাধুলা জেলার আপডেট