দেরীয়া হাই স্কুল প্রাঙ্গণে অসহায় মানুষদের সাস্থ্য পরীক্ষা শিবির

বাইজিদ মণ্ডল:  ডায়মন্ড হারবার:– গত ৭ তারিখে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং দ্য স্ট্রেইট টক এর যৌথ্য প্রয়াসে বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির যাওয়ার পর এদিন দ্য স্ট্রেইট টক এর পরিচালনায় সফল ভাবে সম্পন্ন হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন ইডেন নার্সিং হোমের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: আর্য মহাপাত্র স্বাস্থ্য পরীক্ষা করেন। সহযোগী হিসাবে ছিলেন আবুল হাসান লস্কর ও জিশান আলি লস্কর প্রমুখ।এই শিবিরে ১০০অধিক সাধারণ মানুষ যারা আগে রক্তপরীক্ষা করিয়েছিলেন তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং সাথে সাথে অনেক পথ চলতি মানুষও স্বাস্থ্য পরীক্ষা করান। এদিন খুবই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে “বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা” শিবির সম্পন্ন হল।এছাড়াও এফিন উপস্থিত ছিলেন দেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ মন্ডল, অশোক বোস,শিশির পুরকাইত, ভোলা নাথ মন্ডল,মলয় পাল,সুতপা মন্ডল,ঝিলিক মিস্ত্রী, বিশ্বজিৎ মন্ডল, পবণ প্রমাণিক,সোমনাথ ব্যানার্জি সহ আরো অনেকে। ডা: আর্য মহাপাত্র মহাশয় বলেন এই ধরনের স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে তিনি আপ্লুত, আরো এই রকম স্বাস্থ্য শিবির গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ুক যাতে সাধারণ মানুষের উপকার হয়। তিনি ধন্যবাদ জানান দ্য স্ট্রেইট টক সংস্থা কে, এই ধরনের শিবির পরিচালনা করার জন্য। ভবিষ্যতেও তিনি এই রকম শিবিরে উপস্থিত থেকে সাধারণ মানুষের চিকিৎসা সহয়তা করবেন। ইডেন নারসিং হোমের পক্ষ থেকে আবুল হাসান লস্কর বলেন এই রকম শিবিরে উপস্থিত হতেপেরে তিনি গর্বিত।বর্তমানে এবং ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের চিকিৎসা পরিসেবা প্রদান করবেন। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শুভেন্দু বোস সম্পাদক (সি আই ডি পি) এর ব্যবস্থাপনায় বোধিপীঠ পাঠাগার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *