ফিতা কেটে পিংলা পানিথর যাত্রাতীর্থ অপেরা এর মহড়ার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অরুমোয় গায়েন

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– পিংলা পানিথর যাত্রা তীর্থ অপেরা থিয়েটার’ নামে নাট্য সংগঠনের যাত্রা শুরু হলো, নাটকের মহড়ার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ।এদিন প্রধান অতিথি হিসেবে ফিতে কেটে মহড়া শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার এর বিশিষ্ট সমাজ সেবী ও যাত্রা শিল্পী অরুময় গায়েন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যাত্রা শিল্পী দের মর্যাদা ও যাত্রার মান যাতে আরও সুন্দর হয়,আজকের দিনে এখন যাত্রার জুয়ার বইছে। পাড়ায় পাড়ায় গ্রাম গঞ্জে যাত্রার সর্ণযুগ এনে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি নিয়ত যাত্রা শিল্পী দের সম্মান দেওয়ার জন্য নির্দেশ করেন দলীয় নেতৃত্বদের,পাশাপাশি তিনি আরও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের প্যাডে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে যাত্রা শিল্পী দের সংবর্ধনা দেন। যাত্রা ও সংস্কৃতি চর্চা প্রতিটি মানুষের জীবনের একটি সমৃদ্ধ অঙ্গ। যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবে সে নিজেকে সমৃদ্ধ করার জন্য কাজ করলো। আর এভাবে পুরো দেশ ও সমাজের সমৃদ্ধতা সম্ভব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *