ন্যায্য মজুরির দাবিতে উত্তপ্ত সালানপুর: কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত স্থগিত শ্রমিক আন্দোলন

ন্যায্য মজুরির দাবিতে উত্তপ্ত সালানপুর: কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত স্থগিত শ্রমিক আন্দোলন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

​     নির্দিষ্ট কর্মঘণ্টা, নিরাপত্তার দাবি এবং ন্যায্য মজুরির দাবিতে শুক্রবার সকাল থেকে সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত ‘এলকুয়েন্ট প্রাইভেট লিমিটেড’ কারখানায় শুরু হয় জোরদার কর্মবিরতি। শ্রমিক নেতা অমর মাহাতোর নেতৃত্বে এই আন্দোলনের জেরে দীর্ঘ ৫ ঘণ্টা কারখানার উৎপাদন সম্পূর্ণ স্তব্ধ থাকে।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ ১২ জন শ্রমিকের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ভেতরে ডাকেন। 

      তবে এই বৈঠক ঘিরে শুরু থেকেই তৈরি হয় বিতর্ক। অভিযোগ, আলোচনার খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মূল ফটকেই বাধা দেয় পুলিশ। এমনকি বৈঠকের স্বচ্ছতা বজায় রাখতে শ্রমিকরা ভিডিও রেকর্ড করতে চাইলে পুলিশ ও কর্তৃপক্ষ তাতেও বাধা দেয়। এই ঘটনায় প্রশাসনিক ও কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল।

        ​বৈঠক শেষে শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ সরকার অনুমোদিত নূন্যতম বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ভিডিও করতে বাধা দেওয়ায় কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আপাতত কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করা হলেও শ্রমিকদের ক্ষোভ পুরোপুরি কাটেনি। প্রতিশ্রুতি রক্ষা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *