পথ দুর্ঘটনা রুখতে সক্রিয় পুলিশ:  হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানা

পথ দুর্ঘটনা রুখতে সক্রিয় পুলিশ:  হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানা

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      পথ দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফের কঠোর অবস্থানে পুলিশ। বাংলা-ঝাড়খণ্ড সীমানার কল্যাণেশ্বরী নাকা পয়েন্টে কল্যাণেশ্বরী ফাঁড়ি এবং কুলটি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এক বিশেষ ট্রাফিক অভিযান চালানো হলো।

    ​মূলত হেলমেটবিহীন মোটরবাইক চালকদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়। নাকা চেকিংয়ের সময় হেলমেট ছাড়া যাতায়াতকারী একাধিক বাইক চালককে আটক করে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অপরাধে জরিমানা করা হয়। পুলিশের এই আকস্মিক অভিযানে নিয়মভঙ্গকারী চালকদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে যায়।

    শুধু জরিমানা নয়, এদিন চালকদের সুরক্ষার বিষয়ে সচেতনতার পাঠও দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বাইক চালক ও আরোহী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে, যা বাধ্যতামূলক ও জীবন রক্ষাকারী। এই যৌথ অভিযানে কল্যাণেশ্বরী ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক এবং কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনেও দুর্ঘটনা কমাতে এই ধরনের কড়া নজরদারি ও সচেতনতামূলক অভিযান লাগাতার চলবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *