বড়জোড়া হসপিটালের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে বিজেপির ডেপুটেশন

রঞ্জিত ঘোষ, বাঁকুড়া, ১১জুলাই:-  বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ ও গণ ডেপুটেশন বিজেপির। পর্যাপ্ত পরিমাণে ডাক্তারের অভাব, রক্ত পরীক্ষায় টাকা নেওয়া ইউএসজি না হওয়া, হসপিটাল চত্বরে শৌচালয়ের জল জমা হয়ে থাকা প্রভৃতি সহ ছয় দফা দাবি নিয়ে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে ডেপুটেশন প্রদান করেন বিজেপির বড়জোড়া মন্ডল ওয়ান এর কর্মী সমর্থকরা। পাশাপাশি তারা আরও অভিযোগ করেন, শৌচালয়ের জল হসপিটাল চত্বরে জমা থাকার ফলে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তবুও হসপিটাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি। হসপিটালের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বড়জোড়ার বিধায়কের মদতেই হসপিটালে ঘুঘুর বাসা তৈরি হয়েছে।

অপরদিকে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালের অস্থায়ী ভারপ্রাপ্ত সুপার সোমনাথ নন্দী হসপিটালে ডাক্তারের অভাব এবং হসপিটাল চত্বরে জল জমে থাকার কথা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *