সিধাবাড়ি গ্রামে বজরংবলী মন্দিরের প্রতিষ্ঠা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের সিধাবাড়ি গ্রামে কলস যাত্রার মধ্য দিয়ে বজরংবলী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয় বৃহস্পতিবার।এদিন প্রায় এক হাজার মানুষ পায়ে হেঁটে শোভাযাত্রা করে এবং দুশো জন মানুষ কলস নিয়ে মাইথন জলাধার থেকে জল নিয়ে আসেন।সেই পবিত্র জলের দ্বারাই পূজা অর্চনার মধ্য দিয়ে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়।তাছাড়া এদিন সিধাবাড়ি ষোলোআনা কমিটির উদ্যোগে প্রায় তিন হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়।পাশাপাশি এদিন রাতে রামকথা এবং গতকাল বাউল গানেরও আয়োজন করা হয়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )