বিভিন্ন দাবিতে DYFI এর ডিএম অফিস অভিযান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- বিভিন্ন দাবিতে DYFI এর ডিএম অফিস অভিযান বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে DYFI এর নেতা কর্মীরা ১) আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছতালিকা প্রকাশ। ২) শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথা দের গ্রেপ্তার করে শাস্তির দাবি। ৩) পরিযায়ী শ্রমিকদের জেলায় ১০০ দিনের কাজের দাবী। ৪) টোটো চালকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং ৫) সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এর দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করে। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশি ব্যারিকেড মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ১৬ জন ডি ওয়াই এফআই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *