পানীয় জলের দাবিতে সদুত্তর না মেলায় ফের বিক্ষোভের পথে তৃণমূল কংগ্রেস

কৌশিক মুখার্জী: কুলটি:-  পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানর সামনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি করা হয়।তৃণমূলের অভিযোগ কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার আবাসন গুলিতে দীর্ঘ কয়েকদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে।আর এই সমস্যার কথা বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিও সুরাহা না মেলায়।বুধবার এই পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে কারখানার গেটের সামনে।যদিও গতকাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলে, যে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আলোচনা করা হবে।সেইমত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের  কুলটি ব্লক নেতৃত্ব কারখানা কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা বৈঠক করেন।তবে এই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল  বলেন আলোচনায় কোন সদুত্তর না মেলায় বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *