বোলকুন্ডায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন,শিবিরে উপস্থিত যুবনেতা মুকুল উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের বোলকুন্ডা গ্রামে নেতাজী পার্কে,বোলকুন্ডা স্বেচ্ছা রক্তদাতা সমিতির ব্যাবস্থাপনায় ও মুক্তাইচন্ডী আনন্দ মেলা সমিতির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার দিন।যেই শিবিরে উপস্থিত হন বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায়,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিজয় সিং(ভোলা),সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,তৃণমূল নেতা স্বপন মণ্ডল,তাপস উকিল,গৌরাঙ্গ তেওয়ারী সহ আরো বিশিষ্ট ব্যক্তি বর্গ।এদিন মোট ২৫জন রক্তদান করেন।পুরুষদের পাশাপাশি এদিন রক্তদান করতে দেখা মহিলাদেরও।রক্তদাতাদের ফুল ও সার্টিফিকেট তুলে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।এদিন যুবনেতা মুকুল উপাধ্যায় বলেন রক্তদান মহান দান,তাই সবাইকে উচিত রক্তদান করা।তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান, বলেন রক্ত সংকট মেটাতে সমস্ত ক্লাবের ও পাড়ার মানুষের এমন অনুষ্ঠান করা উচিত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *