মাধ্যমিক পরীক্ষায় ব্লকের শীর্ষস্থান অধিকারীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হল বারাবনি বিধায়কের তরফে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম রাতুল পোদ্দার,দ্বিতীয় দীপনঙ্কিত মণ্ডল,তৃতীয় অন্তরা কর্মকার স্থান অধিকারী এবং এক প্রতিবন্ধী ছাত্রী রাখী মণ্ডলকে বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের তরফে ফুলের তোড়া, মিষ্টি মুখ করিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।এদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি বিজয় সিং(ভোলা)।এদিন তিনি জানান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত আজ ব্লকের মাধ্যমিক পরীক্ষায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হলো।পাশাপাশি ব্লকের এক প্রতিবন্ধী ছাত্রীকেও যে প্রায়৬০% নাম্বার পেয়েছে তাকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হলো।তাদের পড়াশুনার ক্ষেত্রে যেকোনো সমস্যায় তাদের পাশে তৃণমূল কংগ্রেস ও বিধায়ক বিধান উপাধ্যায় রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *