মন্দিরের সামনে থেকে উদ্ধার একটি কচ্ছপ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সোমবার সালানপুর ব্লকের রুপনারায়ণপুর ফোকরাডি এলাকায় একটি দুর্গামন্দির এর সামনে থেকে ওই কচ্ছপটি উদ্ধার হয়।স্থানীয় কিছু যুবক কচ্ছপটি উদ্ধার করে রূপনারায়নপুর বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন।স্থানীয় যুবক দেবব্রত চক্রবর্তী জানান, সোমবার রাত এগারোটা নাগাদ তারা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ফকরাডি দুর্গামন্দির এর সামনে একটি কচ্ছপ দেখতে পান। তখনই কচ্ছপটিকে উদ্ধার করে তারা বাড়িতে রেখে দেন।
পরে মঙ্গলবার সকালে রূপনারায়নপুর রেঞ্জে খবর দেন। ত্রি এমন যেহেতু এই কচ্ছপ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই তারা এই কচ্ছপটিকে বনদপ্তরের হাতে তুলে দিলেন । একই সাথে তিনি স্থানীয় মানুষের কাছে আবেদন করেন যাতে এইসব কচ্ছপ দেখতে পেলে না মেরে ফেলে।

খবর পেয়ে মঙ্গলবার সকালেই বন দপ্তরের কর্মীরা তাঁর বাড়িতে এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান।
রূপনারায়নপুর রেঞ্জার তমালিকা চন্দ জানান, কচ্ছপটি মধ্যবয়সী প্রায় চার কিলো ওজনের। এটি ইন্ডিয়ান ফ্ল্যাট সেল সিডিউল টু প্রজাতির। এরা মিষ্টি জলেই থাকে।বর্ষাকালে কোনও জলাশয় থেকে এসেছে।কচ্ছপটি সুস্থ থাকায় সেটিকে জঙ্গলের কোনও মিষ্টি জলে ছেড়ে দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *