বারাবনি থানার উদ্যোগে “পুলিশ ডে”উপলক্ষে ফুটবল খেলার আয়োজন

কৌশিক মুখার্জী: বারাবনি:-

“পুলিশ দে উপলক্ষে” আজ অর্থাৎ মঙ্গলবার দিন বারাবনি থানার ব্যাবস্থাপনায় জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের খয়েরবনি ফুটবল মাঠে একদিন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।যেখানে খেলার উদ্বোধন করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ,এসিপি ঈপ্সিতা দত্ত,সি.আই অশোক সিনহা মাহাপাত্র,বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল,জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ সহ বিশিষ্টজনেরা।এই খেলায় মোট চারটি আদিবাসী দল অংশ গ্রহণ করে।যার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় জামগ্রাম পঞ্চায়েত বনাম পানুডিয়া পঞ্চায়েতের মধ্যে।যেখানে জামগ্রাম পঞ্চায়েত জয় লাভ করে।ফাইনালে জয়ী ও পরাজিত উভয় দলকেই ট্রফি দিয়ে সম্মানিত ও পুরষ্কৃত করা হয়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )