মহাসমারোহে পুরুলিয়ায় পালিত হলো জাতীয় লোক আদালত

মহাসমারোহে পুরুলিয়ায় পালিত হলো জাতীয় লোক আদালত

মোল্লা জসিমউদ্দিন, পুরুলিয়া:-

গত শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি পুরুলিয়া জেলা আদালতে বসেছিল জাতীয় লোক আদালত। ওদিন পুরুলিয়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সন্দীপ চৌধুরীর নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডলের পরিচালনায় জেলার সদর আদালতে ১১ টি বেঞ্চ হয়।পুরুলিয়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডল জানান – “এবারের জাতীয় লোক আদালতে নথিভূক্ত ৪৭২৪ টি মামলার মধ্যে ২৭৮১ টি মামলার নিস্পত্তি ঘটেছে। এইসব মামলায় অর্থের পরিমাণ ৭৮ লক্ষ টাকার বেশি”। পুরুলিয়া লোক আদালতে এক নজিরবিহীন ঘটনা ঘটল, যা বিচারব্যবস্থার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপরিচিত সাতজন মহিলা সমাজসেবী ও শিক্ষিকা একদিনের জন্য সাম্মানিক বিচারক’-এর ভূমিকায় অবতীর্ণ হয়ে আড়াই হাজারের বেশি মামলার নিষ্পত্তি ঘটিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *