রাত দুপুরের কাব্য

শিখা বিশ্বাস (কলকাতা)

ভাবনার উড়ো চিঠি –
ঘুমেদের হলো ছুটি।
রাতজাগা আলসেমি –
শব্দদের পাগলামি।
বাতাসে গুনগুন –
নূপুরের ঝুনঝুন।
পরীদের আনাগোনা –
ফুলেদের সংবর্ধনা।
জ্যোৎস্নার উঁকিঝুঁকি –
সবুজের আঁকিবুঁকি।
আঁধারের পথ ধরে –
জোনাকিরা ঘরে ফেরে।
মেঘেদের ডাকাডাকি –
তারাদের হকচকি!
ঝমঝম বৃষ্টি –
এ কি অনাসৃষ্টি!
ভিজে যায় মন –
দু’ চোখে স্বপন।
শেষ হয় দিব্য –
রাতদুপুরের কাব্য।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *