রূপনারায়ানপুরে রেল ব্রীজের নিচে উদ্ধার বৃদ্ধের দেহ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রেলে লাইনের পাশে পড়ে থাকা এক ব্যক্তির দেহ উদ্ধার।ঘটনা বৃহস্পতিবার সকালে রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে রেল লাইনের পাশে দেহ উদ্ধার হয়।মৃত ব্যক্তির নাম মহম্মদ হাসান বয়স(৭৫)।পিঠাকিয়ারি এনটিপিসি বাসিন্দার।ঘটনার খবর পেয়ে রূপনারায়ানপুর পুলিশ ও সিতারামপুর আরপিএফ।ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় আরপিএফ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।
জানা গেছে মৃত ওই ব্যক্তি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমানের নিকট আত্মীয়।তিনি জানান জেমারি গেট অঞ্চলে গ্যারেজ করতেন মহম্মদ হাসান।আজ সকালে কাজে যাবার জন্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।তবে শারীরিক সমস্যায় বেশ কিছু দিন ধরে ভুগছিলেন মহম্মদ হাসান।তবে কেন এমনটা ঘটলো সে বিষয়ে তারা কিছু বুঝতে পারছেন না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *