ডামরা এলাকায় বেআইনি কয়লা খনির বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকায় বেআইনি কয়লা খনির বিরুদ্ধে স্থানীয় মানুষেরা ক্ষোভ উগড়ে  দেয় ।জানা গেছে  বিক্ষুব্ধ জনতা অবৈধ খনির কাছে গিয়ে বাঁধা সৃষ্টি করে এবং কয়লা মাফিয়াদের সেখান থেকে তাড়িয়ে দেয়।স্থানীয় দের অভিযোগ  কিছু কয়লা মাফিয়াদের নেতৃত্বে কয়েক মাস ধরে এই এলাকাই অবৈধ ভাবে কয়লা খনন চলছে। পুলিশকে জানিয়েও কিছু লাভ হয়নি পুলিশের যোগসাজশেই এখানে অবৈধ ভাবে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে অবৈধ কয়লা উত্তোলন করা হচ্ছে মাফিয়াদের মাধ্যমে। খনির পরিধি এখন মানুষের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে।  এতে তাদের বাড়িঘর মাটিতে ভেঙে পড়ার আশঙ্কা বেড়েছে।  আজ কিছু মহিলা প্রতিবাদ করতে গেলে মাফিয়ারা তাদের হুমকি দেয় তারপর  স্থানীয় লোকজন একত্রিত হয়ে অবৈধ খনিতে কর্মরত চোরদের ধাওয়া করে। এবং কয়লা খনিতে কয়লা  উত্তোলনের  বিভিন্ন সমগ্রীতে  আগুন দেওয়া হয়।পরে খবর পেয়ে পুলিশ এসে লোকজনকে শান্ত করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *