শরীরের এই ৮ টি লক্ষণ দেখে সতর্ক হোন: বিশেষজ্ঞ ডাক্তার তরুণ পাত্র

সঙ্গীতা চ্যাটার্জী: ডায়াবেটিস এমন একটি রোগ যেটিতে ত্বকের মধ্যেও কিছু ক্ষেত্রে সবার আগে প্রভাব পড়ে। একান্থ সিস নিগ্রিকানস বা ঘাড়,বগল এর চামড়া পুরু ও কালো হয়ে যাওয়া,ত্বকের শুষ্কতা, ফোস্কা পরা, ক্ষত না সেরে ওঠা এই রকম একাধিক লক্ষণ দেখতে পাওয়া যায়। কিন্তু ত্বকের এই সমস্ত লক্ষণ গুলি ছাড়াও ডায়াবেটিসকে শনাক্ত করার আরো কতগুলি প্রধান লক্ষণ আছে। সেই সকল লক্ষণ গুলি নিয়েই কথা হচ্ছিলো SSKM এর Dermatologist ডাঃ তরুণ পাত্রের সাথে। তিনি বলেন যে, “ডায়াবেটিক শুরুর আগেই প্রি- ডায়াবেটিক স্তরে এটিকে সনাক্ত করা গেলে জীবন যাত্রারপরিবর্তন,খাদ্যাভ্যাসের পরিবর্তন ও শারীরিক পরিশ্রম করার মধ্য দিয়ে ডায়াবেটিস হওয়া বা ওষুধ প্রয়োজনের আগের পর্যায়ে আটকে রাখা সম্ভব।” এক্ষেত্রে ত্বকের পরিবর্তন ছাড়াও আরো কতগুলি প্রধান লক্ষণ আছে ডায়াবেটিককে চেনার।

সেই লক্ষণগুলি হল-
১। ঘন ঘন খিদে পাওয়া,
২। ঘন ঘন প্রস্রাব হওয়া,
৩। ঘন ঘন পিপাসা পাওয়া,
৪। অস্বাভাবিক রকমের ওজন কমে যাওয়া,
৫। দুর্বল লাগা,
৬। ঝাপসা দেখা ,
৭। মাথা ঘোরা,
৮। হাতে ও পায়ে কাঁপুনি অনুভব করা,
এই লক্ষন গুলি দেখা দিলে সুগার চেক করার পাশা পাশি চিকিৎসক এর পরামর্শ নিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *