কৌশিক ঘোষ,হাওড়া:– হাওড়া সদর লোকসভার অর্ন্তভুক্ত ১৭২ নং শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: রানা চ্যাটার্জী ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিবপুরবাসীর জন্য নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। উল্লেখ্য ডাঃ রানা চ্যাটার্জী এর আগে বালী বিধানসভার বিধায়ক ছিলেন এবারে তিনি শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী।শিবপুর বাসীর জন্য তৃণমূলের প্রতিঞ্জাতে তিনি কদমতলা বাজারের মান উন্নয়ন, রামরাজাতলাও সুকান্ত কলোনীর বাসিন্দাদের যাতাযাতের সুবিদ্ধার্তে রেলওয়ে আন্ডারপাশ নির্মাণ, ৪৭- ৫০ নং ওয়ার্ডে পাইপলাইন বসানো,১ লক্ষ্য মানুষের কাছে পরিস্রুত পানীয় জল পৌচ্ছানো,নতুন ফায়ার স্টেশন ও নতুন রেশনিং অফিস নির্মাণ, ছানি মুক্ত শিবপুর গঠন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলোর পরিকাঠামো গত মান উন্নয়ণ, জল জমা সমস্যার সমাধান,ভূগর্ভস্থ, ওভারহেড জলাধার নির্মাণ, বুস্টিং স্টেশন নির্মাণ, বেলগাছিয়া কুঞ্জপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করণ সহ নানা উন্নয়ন কর্মসূচির কথা ঘোষনা করেছেন ।

Posted inজেলার আপডেট বিধানসভা ভোট