হিন্দুস্তান কেবলস জুনিয়ার বেসিক স্কুলে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:- হিন্দুস্তান কেবলস জুনিয়ার বেসিক স্কুল ১ এবং ২ হিন্দি বিভাগের প্রায় ১৭৫ জন পড়ুয়াদের জন্য আরতি সুধা চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্যোগে ও হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি,উজ্জীবন স্বেচ্ছা রক্তদাতা সমিতি এবং হিন্দুস্তান কেবলস পরিবার (মাটির টানে)এর সহযোগিতায় বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এই স্বাস্থ্য শিবির টিকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কলকাতার সুবিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সৌরভ কোলে।ডাক্তার সৌরভ কোলে এই  হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনি এলাকায় ছোট থেকেই বড় হয়েছেন তার জন্ম এই এলাকাতেই।সেই জন্যেই এলাকার  প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট পড়ুয়াদের স্বাস্থ্য এর দিকটি মাথায় রেখে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এদিন ডাক্তার কোলের সাথে সমানতালে সহযোগিতা করেন ডাক্তার রঞ্জন মন্ডল এবং ডাক্তার দন্ডপানি।আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় হলো যে, এই ছোট্ট ছোট্ট পড়ুয়াদের মধ্যে তিনজনের হৃদযন্ত্রে যথেষ্ট সমস্যা চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। ‌ সময়ে এই অসুবিধা ধরা পড়ায় উন্নত চিকিৎসার মাধ্যমে তারা ভবিষ্যতে সম্পূর্ণ সুস্থ থাকবে বলে অভিমত চিকিৎসকদের।এদিন চিকিৎসকেরা ছাড়াও এ স্বাস্থ্য শিবিরে উপস্থিত হন সমাজসেবী ভোলা সিং,স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় সিং,পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন সহ সমস্ত শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।এদিন সমাজসেবী ভোলা সিং এই উদ্যোগের প্রশংসা করে বলেন এই স্কুল টিতে তিনিও ছোট বেলায় পড়াশুনা করেছেন তার বহু স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে। আজকে এই স্কুলের ছোট ছোট পড়ুয়াদের ধারাবাহিক স্বাস্থ্য পরীক্ষা তাদের ভবিষ্যৎ জীবনকে রোগমুক্ত রাখতে সাহায্য করবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *