বার্ণপুর স্টেশন রোডের পাশে বুলডোজার দিয়ে বেআইনী নির্মাণ ভাঙল ইস্কো কতৃপক্ষ

কৌশিক মুখার্জী: আসানসোল:- ইস্কোর জমিতে তৈরি বেআইনী নির্মাণ ভাঙা হল।শনিবার আসানসোলের বার্ণপুর স্টেশন রোডের পাশে বুলডোজার দিয়ে বেআইনী নির্মাণ ভাঙল ইস্কো কতৃপক্ষ।প্রসঙ্গত দিন কয়েক আগে আসানসোল পৌরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র অভিযোগ তুলেছিলেন যে বার্নপুর স্টেশন রোডে ইস্কোর জমিতে বেআইনী ভাবে তিনটি দোকান নির্মাণ করা হয়েছিল।এরপর ইস্কোর কতৃপক্ষের উদ্যোগে সেই বেআইনী নির্মাণ ভেঙে ফেলা হল।

কাউন্সিলর অশোক রুদ্র এদিন বলেন ইস্কোর এই এলাকায় কিছু অবৈধ কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল। সে সময়ে এখানকার লোকান দোকানদাররা গিয়ে আমাকে বিষয়টি জানায়। কয়েকদিন আগে আমি সাংবাদিক বৈঠক করে বলেছিলাম এই এলাকায় কারা এই কনস্ট্রাকশন করছে খতিয়ে দেখুক ইস্কো কর্তৃপক্ষ। এর পরেই আজকে এই কনস্ট্রাকশন ইসকো কর্তৃপক্ষের তরফে ভেঙে ফেলা হয়।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )